নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে প্রস্তুতি চাঁদপুরের জেলেদের, কাটবে কি সংকট?
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে মাছ ধরার জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের জেলেরা। জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে হাইমচরের চরভৈরবী পর্যন্ত বিভিন্ন এলাকায় পুরোনো ও নতুন জালে সুতা বুনছেন তারা। শুধু জাল নয়, মাছ ধরার অন্যতম উপকরণ নৌকাও মেরামত করছেন জেলেরা। নৌকা ধোয়া-মোছার পাশাপাশি গতি বাড়াতে ইঞ্জিনের কাজও চলছে।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০:৪৫